শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৫:২৩ পিএম, ২০২৬-১১-০৬
মোঃ সবুজ মৃধা, চন্দনাইশ :
চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি ব্রিজের পাশ থেকে মো. হাশেম (৩৭) নামের এক যুবককে গুরুতর জখম ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের পাশ থেকে তাঁকে উদ্ধার করা হয়। নিহত হাশেম উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাদশারপাড়ার বানু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বরুমতি ব্রিজের পাশে এক যুবককে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল আবেদীন প্রথম আলোকে বলেন, সকালে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং ডান পা ভাঙা ছিল। তাঁকে মারধর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড, তা জানতে পুলিশের একাধিক দল কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর বিজ্ঞপ্তি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হিসেবে সংবিধানে ইসলামী মূ...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে একটি বাস। এ দুর্ঘটনায় কয়েকজন আহত হয়। এতে আনোয়া...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : ভৌগোলিক অবস্থানের কারণে তিন পার্বত্য জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাঙ্গুনিয়া এখন কৃষিপণ্যের...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার থিংকুপাড়াসহ ৩২টি দুর্গম পাহাড়ি পাড়ার দীর্ঘদিনের পানিসংকট নিরসনে ৯.৫ à...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : স্বৈরাচারী ও গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর কোনোদিন রাজনীতি করার সুযোগ দেবে না বলে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে পরিবেশ অধিদপ্তরের অনুম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited