শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:২২ পিএম, ২০২৪-০৯-১০
আলমগীর মানিক
রাঙামাটিতে অধ্যায়নরত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। ‘স্বাস্থ্য শিক্ষা বাঁচাতে, আমাদের ন্যায্য অধিকার’ এই স্লোগানে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপরে রাঙামাটি জেনারেল হাসপাতাল সংলগ্ন অস্থায়ী ক্যাম্পাসে এই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে অস্থায়ী ক্যাম্পাসের সামনে গিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন, রাঙামাটি মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী সামলা আফরিন অমি, তানভীর আহমেদ, তৃতীয় ব্যাচের পুষ্পিতা দাশ, চতুর্থ ব্যাচের মো. কাহসিন ওয়ানি প্রমুখ। এই কর্মসূচীতে বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রতিষ্ঠার পর হতে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করতে হচ্ছে আমাদের। এখানে ক্লাসে রুমের সংকট, পর্যাপ্ত ব্যবহারিক ক্লাস করার সুযোগ নেই, ছাত্র-ছাত্রীদের হোস্টেল সমস্যাসহ নানা সংকট নিয়ে লেখাপড়া করতে হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে একইসঙ্গে শুরু হওয়া মেডিকেল কলেজগুলো বর্তমান সময়ে নিজস্ব ক্যাম্পাসে ক্লাস করছে। রাঙামাটিতে বৈষম্য কেন? এমন প্রশ্ন তুলে শিক্ষার্থীরা বলেন, ‘এর আগেও কয়েকবার আন্দোলন করা হলেও শুধু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি আমাদের।
বারবার আশ্বাস পেয়েছি। কিন্তু স্থায়ী ক্যাম্পাসের কাজের কোনও অগ্রগতি দেখছি না আমরা। স্থায়ী ক্যাম্পাস না থাকাতে আমরা অনিরাপদ অবস্থায় ক্লাস করতে হয়ে। প্রায় সময় বহিরাগতদের অনুপ্রবেশ ঘটে ক্যাম্পাসে। এতে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়। আর কতদিন এভাবে চলতে হবে আমাদের? এর একটা সমাধান না হাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।’
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited