শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০৭:৫৫ পিএম, ২০২৬-০৬-০১
চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহকে ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণে তাঁর নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে দলীয় ও রাজনৈতিক মহলের একাধিক সূত্রে জানা গেছে।
জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে বিজয়ী হয়ে তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। একই সঙ্গে তিনি বিএনপির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক সংকট মোকাবিলায় তাঁর ভূমিকা দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
দলীয় সূত্রগুলো বলছে, রাজনৈতিক প্রতিকূল সময়ে মামলা, গ্রেপ্তার ও বিভিন্ন ধরনের চাপের মধ্যেও তিনি চট্টগ্রাম মহানগরে দলীয় কার্যক্রম সচল রাখতে ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে মহানগর পর্যায়ে রাজনৈতিক কর্মসূচি পরিচালিত হয়েছে এবং সাংগঠনিক কার্যক্রমে গতি এসেছে বলে নেতাকর্মীদের দাবি।
চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিএনপির মহানগর নেতৃত্ব থেকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে যাওয়ার একাধিক নজির রয়েছে। সাবেক মহানগর সভাপতি মরহুম সৈয়দ আব্দুল্লাহ আল নোমান জাতীয় পর্যায়ে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। একইভাবে সাবেক মহানগর সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এ ধারাবাহিকতায় বর্তমান মহানগর আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর নাম মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য হিসেবে আলোচনায় আসায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী চট্টগ্রামের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সেখানকার অভিজ্ঞ নেতৃত্বকে জাতীয় পর্যায়ে আরও বড় দায়িত্ব দেওয়া হলে তা সরকারের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাঁদের মতে, সাংগঠনিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে এরশাদ উল্লাহ মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ার মতো যোগ্যতা রাখেন।
এ বিষয়ে জানতে চাইলে এরশাদ উল্লাহ বলেন, “আমি জনগণের সেবার জন্য রাজনীতি করি। দল ও সরকারের পক্ষ থেকে যে দায়িত্বই দেওয়া হবে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।”
এদিকে সিদ্ধান্ত গ্রহণের গতি বৃদ্ধি, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গতি আনতে নতুন কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা নিয়োগের প্রস্তুতি চলছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানান, সম্ভাব্য কয়েকজনের ফাইল প্রস্তুত রয়েছে। তবে নতুন মন্ত্রী ও উপদেষ্টাদের নাম কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, “মন্ত্রিসভার কয়েকটি ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। সে কারণে নতুন মন্ত্রী ও উপদেষ্টা যুক্ত করে সরকারের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার চিন্তাভাবনা চলছে। এছাড়া কিছু মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতার বিষয়ও সরকারের উচ্চপর্যায়ের নজরে এসেছে। ফলে সেখানে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।”
ওই কর্মকর্তা আরও জানান, সম্ভাব্য সম্প্রসারণে কাউকে কাউকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবেও দায়িত্ব দেওয়া হতে পারে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “বর্তমান মন্ত্রিসভা দেশবাসীর কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী যে-কোনো পরিবর্তন বা সম্প্রসারণ দেশ ও সরকারের স্বার্থ বিবেচনায় করেই করা হবে বলে আমরা বিশ্বাস করি।”
উল্লেখ্য, বর্তমানে মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা সরকারের বিভিন্ন খাতে দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited