চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার আদর্শ মানবতার জন্য: সৈয়দ হাসান মাইজভাণ্ডারী

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৫:০৪ পিএম, ২০২৬-০১-১৮

ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার আদর্শ মানবতার জন্য: সৈয়দ হাসান মাইজভাণ্ডারী

গাউসুল আযম মাইজভাণ্ডারী প্রবর্তিত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র আদর্শ জাতি-ধর্ম নির্বিশেষে মানবকল্যাণের পথে পরিচালিত হচ্ছে উল্লেখ করে সাজ্জাদানশীন শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.জি.আ.) বলেছেন, গাউসিয়া হক মঞ্জিল খোদা তালাশী বান্দাদের জন্য মমতাময় আশ্রয়কেন্দ্র। দুনিয়া-আখেরাতের মুক্তিলাভে আত্মশুদ্ধি ও শান্তির পথ দেখাচ্ছে মাইজভাণ্ডারী ত্বরিকা। শনিবার (১৭ জানুয়ারি) রাতে মাইজভাণ্ডার শরিফ শাহি ময়দানে গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় সপ্তম ‘তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত হয়। ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক খাতেমুল আউলিয়া গাউসুল আযম হযরত শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম ‘১০ মাঘ উরস শরিফ’ উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী ও মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় মাহফিলে বক্তব্য দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাযী আব্দুল আলীম রেজভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ, মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন, মাইজভাণ্ডার শাহি জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বশিরুল আলম মাইজভাণ্ডারী ও সাবেক খতিব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী। অতিথি ছিলেন গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী, কেন্দ্রীয় উপদেষ্টা আবু নাসের অন্তু এবং বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ। ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী উপজেলার বিভিন্ন আলিয়া ও কওমি মাদ্রাসা, গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সদস্যবৃন্দ এবং মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষক-শিক্ষার্থীরা মাহফিলে অংশ নেন। পরে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) রওজা শরীফের খাদেম মাওলানা হাবিবুল্লাহ মিলাদ-কিয়াম ও তাওয়াল্লোদে গাউসিয়া পরিচালনা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর