চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলবেন মুশফিকুর

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:৩০ পিএম, ২০২৫-০৯-১৮

আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলবেন মুশফিকুর

আগামী নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ঐ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। 

আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগ্রহী হলে মাইলফলক স্পর্শ করার সুযোগ তৈরি হয় মুশফিকের। 

আগে থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ নির্ধারিত ছিল। কিন্তু আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট বাদ দিয়ে ওয়ানডে সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছিল। 

কিন্তু আলোচনার মাধ্যমে দুই ম্যাচের টেস্ট সিরিজই বহাল রাখে দু’দেশের ক্রিকেট বোর্ড। 

২০২৫ সালের মে’তে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ৯৮ টেস্টে ৩৮.১২ গড়ে ৬৩২৮ রান করেছেন তিনি। একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজারের বেশি রান করেছেন মুশি। টেস্টে তার ব্যক্তিগত ২১৯ রান লাল বলের ফরম্যাটে বাংলাদেশের পক্ষে যেকোন ব্যাটারের সর্বোচ্চ স্কোর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রমতে জানা গেছে ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট এবং ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মুশফিকের শততম টেস্ট।

নানা আয়োজনে মুশফিকের শততম টেস্ট বিসিবি স্মরণীয় করে রাখবে বলে আশা করা হচ্ছে।

টেস্ট শেষে ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে এবং ২ ডিসেম্বর ঢাকায় তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকারের পর লর্ডসের ভেন্যুতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড় হিসেবে ২০০৫ সালে ১৮ বছর বয়সে অভিষেক হয় মুশফিকের। 

২০ বছর পর শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে ৩৭ বছর বয়সী মুশফিক।

রিটেলেড নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : :  আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক...বিস্তারিত


১৯ বছরের রেকর্ড ভাঙলেন রিশাদ

১৯ বছরের রেকর্ড ভাঙলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক : : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নয়া রেকর্ড গড়লেন স্পিন অলরাউন্ডার রিশ...বিস্তারিত


শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি

শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি

স্পোর্টস ডেস্ক : : মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে হ্যাটট্রিক করেছেন ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল ম...বিস্তারিত


বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার হলেন রোনাল্ডো

বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার হলেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক : : বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে তালিকায় শীর্ষস্থান অর্জণ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই ত...বিস্তারিত


সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

স্পোর্টস ডেস্ক : : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন লিটন দাস।  এশিয়া কা...বিস্তারিত


ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা জন্য আত্মবিশ্বাসী টাইগাররা

ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা জন্য আত্মবিশ্বাসী টাইগাররা

স্পোর্টস ডেস্ক : : এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সহজ জয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর