চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চুনতি অইন্যবর কাটা সড়কের বেহাল দশা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ    |    ০৩:৩৯ পিএম, ২০২০-১১-০৪

চুনতি অইন্যবর কাটা সড়কের বেহাল দশা

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন একটি জনগুরুত্বপুর্ণ জনপথ। এ ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় ৯নং ওয়ার্ড পানত্রিশা অইন্যবর কাটা সড়ক গুরুত্বপূর্ণ সড়ক।এই সড়কটিতে মাটির গর্তের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা অইন্যবর কাটা সড়ক দিয়ে হাজার হাজার মানুষের চলাচল রয়েছে। সড়কটির পার্শ্বে অবস্থিত উত্তর পানত্রিশা ছামিরকুল পাড়া,জয়নগর পাড়াসহ আরো কয়েকটি পাড়ার মানুষের বসবাস। এসব পাড়ার অধিকাংশ মানুষ কৃষিকাজ ও পানের বরজের কাজ করে সংসার চালায়। এলাকার মানুষ পাহাড়ে, খামারে কিংবা ক্ষেতে যাওয়ার সময় সড়কটি দিয়ে যাতায়াত করতে রীতিমত হিমশিম খেতে হয়। ভারী বর্ষণে সড়কের বিভিন্ন স্হানে কাদায় পরিণত হয়ে যায়। সড়কটি দিয়ে সিএনজি, অটোরিকশা নিয়ে যাতায়াতের অতি কষ্টের সীমা নেই বললেই চলে। মাটির সড়কটি যদি ব্রিক সলিং করা হয় তাহলে এলাকাবাসীর দুর্দশা কমে যাবে এমন প্রত্যাশা অনেকের। ছামিরকুল পাড়ার বাসিন্দা কৃষক রফিক জানান,আমি একজন কৃষক। আমরা সড়কটি দিয়ে যাতায়াত করতে বর্ষার সময়ে অনেক বেশি কষ্ট হয়। আমরা এলাকার জনগণের চলাচলের স্বার্থে মাটির সড়কটি যদি ব্রিক সলিং ব্যবস্হা গ্রহণ করা গেলে আমরা অনেক বেশী উপকৃত হবো। রিক্সা চালক মিজানুর রহমান জানান, আমরা রিক্সা চালিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে সংসার চালায়। কিন্তু ভারী বর্ষণে সড়কটি দিয়ে রিক্সা নিয়ে বের হলে সড়কের গর্তে পড়ে গেলে অতি কষ্টে চলাচল করতে হয়। গর্তের কারণে যাত্রীদের নেমে দিতে হয়। তিনি সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে মাটির সড়কটি অচিরেই ব্রিক সলিং করতে হস্তক্ষেপ কামনা করেন।
এলাকার বাসিন্দা দিলু আরা বেগম জানান,আমরা প্রতিনিয়ত সড়কটি দিয়ে যাতায়াত করতে কষ্ট হয়। আমাদের এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর, কৃষক। সড়কটি কাদামাটির গর্তের কারণে অনেক আগে রিক্সা কিংবা সিএনজি থেকে নেমে পায়ে হেটে চলাচল করতে হয়।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম প্রকাশ জানু মেম্বার জানান,চুনতি পানত্রিশা ৯নং ওয়ার্ডের অইন্য কাটা সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি দিয়ে শত শত মানুষের চলাচল রয়েছে। সিএনজি, রিক্সা দিয়ে যাতায়াতের সময় চরম ভোগান্তির শিকার হতে হয়। সাধারণ মানুষের চলাচলের স্বার্থে মাটির সড়কটি যদি ব্রিক সলিং দ্বারা সংস্কার করতে তিনি সংশি¬ষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।  চুনতি ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন জনু কোম্পানী জানান, চুনতি পানত্রিশা এলাকায় অইন্যবর কাটা মাটির সড়কটি সাধারণ মানুষের চলাচলের স্বার্থে দ্রুত ব্রিক সলিং বাস্তবায়নের জন্য সংশি¬ষ্ট দপ্তরে অবহিত করা হবে। 

স্থানীয় এলাকাবাসীরা সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে অইন্য বর কাটা মাটির সড়কটি দ্রুত সংস্কারের জন্য জোর দাবী জানান।

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর