শিরোনাম
আমাদের ডেস্ক : | ১২:৩৩ পিএম, ২০২২-০৪-২৭
দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যে চার বিভাগের ওপর দিয়ে গত কয়েক দিন যাবত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যহত থাকবে।
বুধবার (২৭ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে ঢাকা আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এই অবস্থায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানাসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং রাঙ্গামাটি অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.। শুক্রবার (৩০ এপ্রিল) নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
বুধবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোণায় ২৩ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আমাদের ডেস্ক : : আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ মঙ্গলবার রাজশ...বিস্তারিত
ঢাকা অফিস : : সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তাপমাত্রা বেড়ে শীতের তীব্রতা কিছুটা কমেছে। একই সঙ্গে আওতা কমেছে শৈত্যপ্রবাহের। তাপমাত্রার এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited