শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৫:১৮ পিএম, ২০২১-০৩-০২
পটিয়ার মুরারী খালে কালারপোল সেতু এলাকার একটি পুরনো পিলারে ধাক্কা লেগে ৭০০ টন পাথর বোঝাই বাল্ডহেড (নৌযান) ডুবে গেছে। এ ঘটনায় রহমত আলী ও আবুল কালাম মুন্সী নামের দুইজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। মঙ্গলবার (২ মার্চ) সকালে আরেকটি নির্মাণাধীন সেতুর জন্য নগরের মাঝিরঘাট থেকে পাথর নিয়ে যাচ্ছিল বাল্কহেডটি। এ সময় ওই নৌযানে ২৪ জন শ্রমিক ও ৫ জন স্টাফ ছিলেন। এর মধ্যে দুই জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। নুরুল ইসলাম ও বাল্কহেড চালককে আহত অবস্থায় উদ্ধার করে মেডিক্যালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ ঘটনাস্থলে বলেন, পানির তীব্র স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধারে তল্লাশিকাজে বিঘ্ন ঘটছে। আমরা ডুবে যাওয়া বাল্কহেড সার্চ করেছি। বাল্কহেডে থাকা একজন শ্রমিক জানিয়েছেন, ২৪ জন শ্রমিকসহ পাথরবোঝাই বাল্কহেডটি সাইটে যাওয়ার পথে পানিতে ডুবে থাকা একটি পুরনো পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তলা ফেটে যায় এবং কয়েক মিনিটের মধ্যে ডুবে যায়। এ সময় একজন শ্রমিক লাফ দিয়েছিলেন, আরেকজন ঘুমিয়ে ছিলেন। তারা দুইজন নিখোঁজ রয়েছেন।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited