শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০১:৩৭ পিএম, ২০২১-১১-২৭
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় শাহ আলম (৫০) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যার অভিযোগে তার ছেলে জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শাহ আলম উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, জাহিদুলের সঙ্গে তার বাবার প্রায় সময় ঝগড়া হতো। শুক্রবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বঁটি দিয়ে কুপিয়ে বাবাকে আহত করে জাহিদ। এরপর আহত শাহ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাটহাজারী থানার পরিদর্শক আমির হোসেন বলেন, নিহত শাহ আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত জাহিদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহেরা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করছেন।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited