শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০২:১৮ পিএম, ২০২৫-১২-০১
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে গুলি করে এক কৃষককে হত্যা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা গ্রামে তাঁকে গুলি করা হয়। পরে সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ সোমবার ভোরে একজনকে আটক করেছে পুলিশ। নিহত কৃষকের নাম মোহাম্মদ শরিফ (৪৫)। তিনি ছনখোলা গ্রামের ফরিদ আলমের ছেলে। ছাগলের ধান খাওয়া নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহত ব্যক্তির পরিবারের।
নিহত শরিফের স্ত্রী শফিকা বেগম (৩৮) বলেন, পাঁচ দিন আগে তাঁদের ধানখেতে প্রতিবেশী আবদুল করিমের ছাগল প্রবেশ করে। ছাগলটি ধান খাওয়া শুরু করায় তাঁর স্বামী শরিফ ছাগলটিকে লাঠি দিয়ে আঘাত করেন। বিষয়টি নিয়ে ওই দিন আবদুল করিমের সঙ্গে শরিফের কথা-কাটাকাটি হয়। এই ঘটনার জেরে গতকাল বিকেলে শরিফের পায়ে গুলি করেছেন আবদুল করিম।
নিহত শরিফের ছেলে মোহাম্মদ শেফায়ত বলেন, ‘ছাগলে ধান খাওয়ার মতো তুচ্ছ ঘটনায় আমার বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, ছাগলের ধান খাওয়ার ঘটনা নিয়ে বিরোধের জেরে গুলি করে একজনকে হত্যার ঘটনা ঘটেছে। ছাগলের মালিক আবদুল করিম পলাতক। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফাহিম হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ওসি মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আজ দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited