শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ১২:২৭ পিএম, ২০২২-০৯-১৩
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে 'পরিবেশ বান্ধব উপায়ে সামুদ্রিক লবণ উৎপাদন ও ব্যবসা জোরদারকরণ' বিষয়ক এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে লবণ উৎপাদন সংশ্লিষ্টদের নিয়ে দিনব্যাপী এ কর্মসূচীর উদ্যোগ নেন 'পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র'। সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের উপ-প্রকল্প হিসেবে সংগঠনটি এ কর্মশালার আয়োজন করে। (১৩ সেপ্টেম্বর)'২২ মঙ্গলবার, সকালে 'পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের' সহযোগিতায় বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাইদুজ্জামান চৌধুরী বলেন, 'বাঁশখালী লবণ উৎপাদন সম্ভাবনাময় একটি অঞ্চল।'পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র' বিশেষ করে পুঁইছড়ি, ছনুয়া ও শেখেরখীল ইউনিয়নে পরিবেশ বান্ধব উপায়ে সামুদ্রিক লবণ উৎপাদনে প্রশিক্ষণ ও সহযোগীতা দিয়ে যাচ্ছে'। বাঁশখালীর অন্যান্য লবণ উৎপাদন অঞ্চলগুলোকেও সম্পৃক্ত করার কথা বলেন তিনি। এক্ষেত্রে লবণ শ্রমিকদের সাথে ভূমির মালিক পক্ষের সহানুভূতিশীল আচরণ বজায় রাখার কথাও বলেন তিনি।
'পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র'র সহকারী পরিচালক ও আঞ্চলিক জোনাল ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মু. সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক, কক্সবাজারের উপ-মহাব্যবস্থাপক জাফর ইকবাল ভূইয়া।
'এসইপি' প্রকল্প ব্যবস্থাপক রঞ্জন কান্তি পন্ডিত এর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- শেখেরখীল ইউপি'র চেয়ারম্যান মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী,
'পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র'র সিনিয়র ব্যবস্থাপক ও আঞ্চলিক ম্যানেজার আব্দুর রহিম, 'এসইপি'র টেকনিক্যাল সিনিয়র অফিসার মোয়াজ্জেম হোসেন, টেকনিক্যাল অফিসার সাইদুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের লবণচাষে সংশ্লিষ্ট প্রতিনিধি ও চাষীরা।
এদিকে প্রাথমিক পর্যায়ে বাঁশখালী উপজেলার ছনুয়া, শেখেরখীল, পুঁইছড়ির ৬৫০ জন উপকারভোগী লবণচাষিরা 'পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র'র এ সুবিধা ভোগ করবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited