শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৬:৩১ পিএম, ২০২৪-১০-৩০
ব্র্যাক ব্যাংক লিমিটেডের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’র উদ্যোগে চালু হওয়া ‘উদ্যোক্তা ১০১’ প্রোগ্রামের প্রশিক্ষণ কর্মসূচিতে অ্যাকাডেমিক পার্টনার হিসেবে এবার চট্টগ্রামে যুক্ত হলো চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।
নারীদের স্বপ্ন পূরণে সহায়তার লক্ষ্যে এবং ক্ষমতায়ন নিশ্চিতে আগামিতে একসাথে কাজ করতে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত হল চুক্তিস্বাক্ষর (সমঝোতা স্মারক) অনুষ্ঠান। গত ২৯ অক্টোবর সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির অধীনে সিআইইউ থেকে ৩ মাসের একটি সার্টিফিকেট কোর্স সমপন্ন করার সুযোগ পাবেন নারীরা। যেখানে তারা দক্ষতা অর্জনের বিষয়ে নেটওয়ার্কিং বৃদ্ধিসহ নানা ধরণের বিষয়ে ধারণা লাভ করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), ডিএমডি এবং এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আবদুল মোমেন এবং সিআইইউর রেজিস্ট্রার আঞ্জুমান বানু লিমা নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিস্বাক্ষর করেন।
সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিআইইউর সেন্টার ফর অ্যান্টারপ্রেনারশিপ, ইনোভেশন এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিইআইএসডি) এর পরিচালক ড. মোসলেহউদ্দিন খালেদ চৌধুরী, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রুবেল সেন গুপ্ত, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর সহকারী ডিন সার্মেন রড্রিক্স, সহকারী রেজিস্ট্রার রুমা দাশ, সহকারী পরিচালক আশরাফুল হক, ব্র্যাক ব্যাংকের হেড অফ স্ট্রাটেজি, ইনোভেশন এন্ড নিউ বিসনেস মোহাম্মাদ জাকিরুল ইসলাম, নারী উদ্যোক্তা সেলের প্রধান খাদিজা মরিয়ম, সহযোগী ব্যবস্থাপক কাজী ইসরাত জাহান প্রমুখ।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited