শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:৪০ পিএম, ২০২১-১২-০২
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। ‘মৃধা বনাম মৃধা’ নামের সিনেমাটির পরিচালক রনি ভৌমিক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ।
সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে ‘ওরে আমার বাপ’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। মূর্তজা খান লোদীর কথায় গানটির সুর করেছেন রাগীব স্বাগত এবং সঙ্গীতায়োজন করেছেন ই কে মজুমদার ইস্তি। গানটিতে ঐশীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন স্বাগত।
এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘প্লে-ব্যাক করতে আমি সবসময়ই বেশি উপভোগ করি। যে কয়েকটা প্লে-ব্যাক করেছি, তার প্রায় সবগুলোই ভালোবাসা পেয়েছে। সিনেমার গানগুলো অনেকটা বেছে করার চেষ্টা করি, সে ধারাবাহিকতায় এবার ‘মৃধা বনাম মৃধা’য় গাইলাম। ’
এই শিল্পী আরও জানান, গানটি মূলত বাবাকে নিয়ে আনন্দের গান। সিনেমার একটি বড় অংশ জুড়ে থাকবে এটি। সিনেমার পুরো গল্পটাকেই টেনে নেবে এই গান! পরিচালক রনি ভৌমিকের কথায়, ‘এই গানটার মধ্যেই সিনেমার গল্পটার অনেকাংশ জুড়ে আছে। তাই আমি চেয়েছিলাম গানটা যেন পারফেক্ট হয়। ঐশী যেভাবে গানটাকে গেয়েছেন, সত্যি দুর্দান্ত। ’ টোস্টার প্রোডাকশন ও লেবেল থ্রি এর যৌথ প্রযোজনায় নির্মিত ‘মৃধা বনাম মৃধা’ গল্প লেখা এবং চিত্রগ্রহণে ছিলেন রায়হান খান। সিয়াম-নোভা ছাড়া এতে আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ। জানা যায়, বেশ কিছুদিন আগে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহেই চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে এটি। সিনেমাটি চলতি মুক্তির দেওয়ার ইচ্ছে আছেন বলে জানিয়েছেন নির্মাতা।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited