শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:২২ পিএম, ২০২১-০৫-০৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদন জমা পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৭৯২টি। শুক্রবার (৭ মে) রাত ১১টা ৫৯ মিনিটে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়। তবে মোট আবেদনের মধ্যে ১৪ হাজার শিক্ষার্থী এখনও আবেদন ফি জমা দেননি। যা ১১ মে রাত ১২টা পর্যন্ত জমা দিতে পারবেন। এর আগে গত ১২ এপ্রিল থেকে শুরু হয় ভর্তির আবেদন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন বলেন, এবছর ১ লাখ ৯৫ হাজার ৭৯২টি আবেদন জমা পড়েছে। যা অন্যান্যবারের তুলনায় বেশি। বিশ্ববিদ্যালয়ে ৪টি ইউনিট ও ২টি উপ ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষার আবেদন পক্রিয়ায় ‘এ’ ইউনিটে ৭০ হাজার ২০৭ জন, ‘বি’ ইউনিটে ৪৫ হাজার ৭৯২, ‘বি-১’ উপ-ইউনিটে ৩ হাজার ৪১৫, ‘সি’ ইউনিটে ১৪ হাজার ২৭১, ‘ডি’ ইউনিটে ৫৭ হাজার ৮৯ ও ‘ডি-১’ উপ-ইউনিটে ৫ হাজার ১৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited