শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:১৯ পিএম, ২০২৬-০২-১৯
রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে ৯টি মামলায় মোট ২২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। অভিযানকালে দেখা যায়, বেশকিছু দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি এবং কিছু প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন, বৈধ কাগজপত্র সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited