চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় পিডিবির বিদ্যুৎ বিভ্রাট ও সমাধান

চকরিয়া প্রতিনিধি :    |    ০২:৫৪ পিএম, ২০২২-০৬-১১

চকরিয়ায় পিডিবির বিদ্যুৎ বিভ্রাট ও সমাধান

কক্সবাজারের চকরিয়ায় পিডিবির বর্তমান দোহাজারী হতে সঞ্চালন লাইনটি দীর্ঘদিনের পুরাতন,নিচু, দীর্ঘ দূরত্ব এবং মেরামত করতে করতে প্রায় ব্যবহার অনুপযুক্ত। তার উপর গ্রাহকদের অভিযোগ - লো ভোল্টেজ, বিভ্রাট ও  লোডশেডিং, মাঝে মধ্যে বাতাস কিংবা ঝড়ো হাওয়া প্রবাহিত হলে বিদ্যুতের দেখা মেলেনা।

বিদ্যুৎ সমস্যার বিষয়টি সম্পর্কে  জানতে চাইলে-চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম.বেলাল উদ্দিন বলেন, চকরিয়ায় পৃথক একটি নুতন ১,৩৩,০০০(এক লক্ষ তেত্রিশ হাজার)কেবির পাওয়ার গ্রীড স্ষ্টেশন স্থাপন প্রয়োজন। 

জানতে চাইলে চকরিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোর্শেদ বলেন, নুতন পাওয়ার গ্রীড স্টেশন স্থাপন না হওয়া পর্যন্ত চকরিয়া লাইনটি আজিজ নগর থেকে চিরিংগা পর্যন্ত পরিবর্তন করে নতুন সঞ্চালন লাইনের মাধ্যমে আসা মাতারবাড়ী সাব-স্টেশনের সাথে যুক্ত করলে চকরিয়ার পিডিবির গ্রাহকগণ তথা চকরিয়া পৌরবাসী ১০০% নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে যা বর্তমানে পল্লীবিদ্যুৎ পাচ্ছে এতে চকরিয়া পিডিবির আপামর সাধারণ গ্রাহক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাবে।

দোহাজারী লাইনটি প্রথমে আজিজনগর হয়ে কোচপাড়া ৩৩/১১ কেভি সাব স্টেশনে আছে। সারা দেশে যত সঞ্চালন লাইন আছে তাদের মধ্যে সবচাইতে দীর্ঘ ৩৩ কেভি লাইন। এতে ঝড়ো হাওয়া বইলেই গাছ-পালার আঘাতে লাইন ফল্ট  হয় তখন  লাইনটি সচল করতে আমাদের পিডিবির স্টাফদের কষ্টের সীমা থাকেনা। সর্ব-সাধারনের সমালোচনা করলেও সমস্যা সমাধান করা পিডিবির পক্ষে কঠিন হয়ে দাড়ায়, এমন কথা জানান- চকরিয়া বিদ্যুৎ সরবরাহ (বিউবো) উপ সহকারী প্রকৌশলী মাজহারুল মামুন।

এ বিষয়ে চকরিয়া বিদ্যুৎ সরবরাহ (বিউবো) আবাসিক প্রকৌশলী গীতি বসু চাকমা জানান, বর্তমানে আমাদের সিস্টেমে কোন লোডশেডিং নেই। 
দোহাজারী থেকে চকরিয়া  (৬০কিঃমি) ৩৩কেভি  ও কক্সবাজার থেকে চকরিয়া (৬০ কিঃমি) ৩৩কেভি লাইনে যদি গাছ পড়ে,তার ছিড়ে, ইনসুলেটর ফাটলে লাইন  ফল্ট হয় এবং  বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ লাইন   চেকিং করতে  বিদ্যুৎ কর্মীদের প্রায় ২/৩ ঘন্টা বা তার চাইতেও বেশি সময় পার হয়ে যায়। তাছাড়া দীর্ঘ লাইনের কারনে গ্রীষ্মকালে লো ভোল্টেজের সমস্যা দেখা দেয়। এসব সমস্যা সমাধানের জন্য মাতারবাড়ী থেকে চকরিয়া কোচপাড়া পর্যন্ত ৩৩ কেভি লাইন নির্মাণ কাজ চলমান আছে। এই লাইনটি চালু হইলে ৩৩ কেভি লাইনের দৈর্ঘ্য হবে ২৩ কিঃ মিঃ। তবে সবচেয়ে বেশি  কার্যকরী সমাধান হবে  চকরিয়ার  রামপুরে ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র স্থাপন করা হলে।  রামপুরে গ্রীড উপকেন্দ্রের কাজ সম্পন্ন হলে চকরিয়া পিডিবি লাইনের দৈর্ঘ্য হবে ৪ থেকে ৫ কিলোমিটার এবং লো ভোল্টেজ সমস্যার সমাধানসহ  বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার অনেকাংশে সমাধান হবে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর