চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বন্দরে নিয়োগে চট্টগ্রামের প্রার্থীদের অগ্রাধিকার দাবি

স্টাফ রিপোর্টার :    |    ০৭:০২ পিএম, ২০২০-০৯-২৩

বন্দরে নিয়োগে চট্টগ্রামের প্রার্থীদের অগ্রাধিকার দাবি

বন্দর কর্তৃপক্ষের যেকোনো নিয়োগে চট্টগ্রাম জেলা ও বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সল্টগোলার বন্দর ভবনের সামনে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম, অমিতাভ বাবু, কবির আহমদ প্রমুখ। ইমরান আহমেদ ইমু বলেন, কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য ২০১৭ সালে বিজ্ঞপ্তি দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। শতাধিক পদে নিয়োগের কথা থাকলেও মাত্র ৭১ জনকে নিয়োগ দিয়েছে সম্প্রতি। এর মধ্যে চট্টগ্রাম জেলা ও বিভাগের প্রার্থীরা উপেক্ষিত হয়েছেন। আমরা বাকি পদগুলোতে চট্টগ্রাম জেলা ও বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে পূর্ণাঙ্গ নিয়োগের দাবি জানাই। একইসঙ্গে এ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি হচ্ছে কিনা তাও তদন্তের দাবি জানাই। তিনি বলেন, এ বন্দরের জন্য চট্টগ্রামের মানুষ বুক পেতে বাপ-দাদার ভিটেমাটি, জায়গা দিয়েছেন। বন্দরের ভারী গাড়ির জন্য যানজটের সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। কিন্তু নিয়োগের বেলায় উপেক্ষিত। এটা বিমাতাসুলভ আচরণ। আমরা বন্দরের যেকোনো নিয়োগে চট্টগ্রামের প্রার্থীদের অগ্রাধিকার চাই। এর আগে মঙ্গলবার সকালেও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা ২০১৭ সালের চট্টগ্রাম বন্দরে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা বন্দরে নিয়োগের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর