শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০১:২৫ পিএম, ২০২০-০৯-১৬
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মৃত্যুবরন করেন পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকার ওমর ফারুক (৩৯) নামের এক ব্যক্তি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওমর ফারুক ভান্ডারগাঁও গ্রামের মরহুুম ইছহাকের ছেলে। ওমর ফারুক ২ সন্তানের জনক।
বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রবাসী বাংলাদেশি বন্ধু আজাদ।
জানা যায়, গত ২৮ আগস্ট করোনা উপসর্গ নিয়ে সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে ভর্তি হন ওমর ফারুক। সেখানে ১৮ দিন ধরে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ওমর ফারুক দীর্ঘ ১৫ বছর ধরে প্রবাসে রয়েছেন। তিনি সৌদি আরবের জেদ্দা নগরে নিজের ব্যবসা পরিচালনা করতেন। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী নিহতের লাশ সেখানেই দাফন করা হবে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited