শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৪:৫৪ পিএম, ২০২৫-১১-২৩
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কক্সবাজারের এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মো. সম্রাট ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুক্তভোগী তরুণীর সঙ্গে সম্রাট ইসলামের পূর্বপরিচয় ছিল। সম্রাটের পরিবার তরুণীর বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর নানা প্রলোভন দেখিয়ে সম্রাট তরুণীকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায় বোয়ালখালীর তার ফুপুর বাড়িতে। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। ‘ঘটনার পর ভুক্তভোগীর বাবা সদরঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তরুণীকে উদ্ধার করে এবং ২২ ধারার জবানবন্দিতে তিনি পুরো ঘটনার বর্ণনা দেন। গোপন তথ্যের ভিত্তিতে সম্রাটের অবস্থান শনাক্ত করে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।’ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited