চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় সাবেক ভূমিমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীসহ ১১২ জনের বিরুদ্ধে মামলা

আনোয়ারা, প্রতিনিধি ::    |    ০৮:২৬ পিএম, ২০২৪-১০-০৮

আনোয়ারায় সাবেক ভূমিমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীসহ ১১২ জনের বিরুদ্ধে মামলা

আনোয়ারায় ৪ বছর আগে বিএনপির মিছিলে হামলার ঘটনায় আওয়ামীলীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খানসহ ১১২ জনের নাম উল্লেখ করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (৭ অক্টোম্বর) রাতে মামলাটি দায়ে করেন তৌহিদ মিয়া (৩৪) নামের এক স্থানীয় বিএনপি নেতা। মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন সহকারি পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ। মামলার বাদী তৌহিদ উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন ৯নম্বর ওয়ার্ডের জাফর আহমদের পুত্র। ২০২০ সালের ২০ অক্টোবর বিকেলে উপজেলার কালাবিবি দীর্ঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার ঘটনায় এ মামলাটি দায়ের করেন তিনি। হামলায় সেইদিন তিনি আহত হয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করেন।
মামলায় সাবেক ভূমিমন্ত্রীর ছোটভাই আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক (৫৮), ভাইস চেয়ারম্যান এম.এ মান্নান মান্না (৪২) উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী (৬৩), সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী (৫৫),ভূমি মন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম (৩৮)সহ ১১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামী করা হয় মামলায়। মামলায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নাম রয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সাবেক ভূমি মন্ত্রী ও সাবেক অর্থ প্রতিমন্ত্রীসহ ১১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। আমরা আইনী প্রক্রিয়া শুরু করেছি। উল্লেখ এর আগে গত শুক্রবার সকালে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় আরো একটি অপহরণ মামলা করেন বারশত ইউনিয়নের বোয়ালিয়া দুধকুমড়া ৫নং ওয়ার্ডের হাজী মো. সৈয়দ নুরের ছেলে এরশাদ নাবিল খান মোহাম্মদ এরশাদ (৩৯) নামে এক বিএনপি নেতা।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর