শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৫:৫৭ পিএম, ২০২১-০১-২৮
চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজানের ঐকান্তিক প্রচেষ্ঠায় বড়হাতিয়া ইউনিয়নের উত্তর বড়হাতিয়া মাইজ পাড়াস্থ মরহুম মৌলানা বদিউল আলম সড়কে ব্রিক সলিং এর কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ জানুয়ারী সকালে উক্ত সড়ক অবলোকন করতে যান বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান। এসময় উপস্হিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান মোঃ সাইফুদ্দিন, নাজিম উদ্দিন বাচ্চু, বড়হাতিয়ার ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ সেলিম উদ্দিন, খোরশেদ আলম, কফিল উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আলমগীর। বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদের বরাদ্দ হতে বড়হাতিয়ায় মৌলানা বদিউল আলম সড়কের ব্রিক সলিং এর কাজ শুরু করা হয়েছ। জেলা পরিষদের পক্ষ থেকে সড়কটি অবলোকন করেছি। তিনি আরও জানান,মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশ এখন অনেক বেশী উন্নত।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited