চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লেবাননে ইসরাইলি অনুপ্রবেশ ঠেকানোর দাবি হিজবুল্লাহর,৮ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৯:২৯ পিএম, ২০২৪-১০-০৩

লেবাননে ইসরাইলি অনুপ্রবেশ ঠেকানোর দাবি হিজবুল্লাহর,৮ সৈন্য নিহত

ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী বুধবার দক্ষিণ লেবাননে ইসরাইলি অনুপ্রবেশ ঠেকানোর দাবি করেছে।
এদিকে আন্তঃসীমান্ত সহিংসতায় ইসরাইলের  আট সৈন্য নিহত হয়েছে বলে দেশটি জানিয়েছে। চলতি সপ্তাহে সহিংসতা শুরুর পর এটিই ইসরাইলের বড়ো ধরনের ক্ষতির ঘটনা।
ইসরাইলে মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উভয়পক্ষে এ সহিংসতা তীব্র রূপ নেয়।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেহরানকে হুঁশিয়ার করে বলেছেন, এই বড়ো ভুলের জন্যে ইরানকে চড়া মূল্য দিতে হবে।
এদিকে সহিংসতা বন্ধের আহ্বান উপেক্ষা করে ইরান বলেছে, ইসরাইল প্রতিশোধমূলক হামলা নিয়ে এগিয়ে আসলে তারাও পাল্টা প্রতিক্রিয়ার জন্যে প্রস্তুত রয়েছে।  
লেবাননে ইসরাইলি হামলায় ইতোমধ্যে এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।
ইসরাইল চলমান গাজা যুদ্ধ থেকে তার নজর বর্তমানে লেবানন সীমান্তের দিকে সরিয়ে নিয়েছে। হিজবুল্লাহর সাথে গত প্রায় এক বছরের গুলি বিনিময়ের কারণে হাজার হাজার ইসরাইলি বাস্তুচ্যুত হয়েছে। এ কারণে ইসরাইল তার নাগরিকদের নিরাপদে ফেরার বিষয়টি নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে।
দক্ষিণ লেবাননে ইসরাইলের সুনির্দিষ্ট স্থল অভিযানের ঘোষণার একদিন পর ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধে প্রথম সৈন্যের প্রাণ হারানোর ঘোষণা দেয় তেলআবিব। এ সংখ্যা বর্তমানে বেড়ে আট হয়েছে।
এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, মারুন আল রাস গ্রামের দিকে এগিয়ে আসা বিস্ফোরকসহ ইসরাইলের একটি ইউনিটকে তারা পিছু হটতে বাধ্য এবং রকেটসহ তিনটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর  গাজায় ইসরাইল হামাস যুদ্ধ শুরু হয়। এর পর হিজবুল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরাইল লক্ষ্য করে রকেট হামলা শুরু করে।
এদিকে গাজায়  ইসরাইলের হামলায়  এ পর্যন্ত ৪১ হাজার ৬৮৯ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজায় কেবলমাত্র মঙ্গলবারের ইসরাইলি হামলায় ১৯ জন নিহত হয়েছে।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর