শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:৩১ পিএম, ২০২১-১১-২৫
২০২০ সালের জুনে ‘আরিয়া’ ওয়েব সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ওটিটি প্ল্যাটফর্মের অভিষেকেই দারুণ সাড়া ফেলে দেন তিনি। এবার এই সিরিজটির সিক্যুয়েল নিয়ে হাজির হতে যাচ্ছেন এই সাবেক বিশ্ব সুন্দরী। ১০ ডিসেম্বর ডিজনি+হটস্টারে মুক্তি পাচ্ছে ‘আরিয়া টু’। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এর ট্রেলার প্রকাশ পেয়েছে। প্রথম সিজনে সুস্মিতাকে সন্তানদের বাঁচাতে মরিয়া সংগ্রামী এক কর্মজীবী নারী রূপে ধরা দিয়েছেন। নতুন সিজনের ট্রেলারে বন্দুক হাতে জ্বলে ওঠতে দেখা গেছে তাকে। টানটান উত্তেজনায় ভরপুর ট্রেলারটি প্রকাশ পাওয়ার পর পরই দর্শকদের আগ্রহ বেড়ে গেছে। ড্রাগ র্যাকেটের প্রেক্ষাপটে সিরিজটি তৈরি হয়েছে। প্রথম সিজনে সুস্মিতার সঙ্গে কাজ করেছিলেন চন্দ্রচুর সিং, সিকান্দার খের, বিকাশ কুমার, জয়ন্ত কৃপালানির মতো অভিনেতারা। পরিচালনা করেছেন রাম মাধবনী। দ্বিতীয় সিজনে রয়েছেন শতাফ ফিগারের মতো অভিনেতারাও। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো প্রবলেম’ ছিল সুস্মিতা সেন অভিনীত সর্বশেষ হিন্দি সিনেমা। এরপর অবশ্য ২০১৫ সালে বাংলা সিনেমা ‘নির্বাক’ বড় পর্দায় তাকে দেখা গিয়েছিল। এরপর লম্বা বিরতি ভেঙে গত জুনে ফিরলেন এই অভিনেত্রী।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited