শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৬:৫৫ পিএম, ২০২৬-০৯-০৭
শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, যুক্তিবোধ ও কৌশলগত চিন্তাশক্তির বিকাশ এবং তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BOALKHALI CHESS Championship 2026’।
উপজেলা প্রশাসন, বোয়ালখালীর আয়োজনে আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাটি Academic Category ও Open Category—এই দুটি বিভাগে অনুষ্ঠিত হবে।
Academic Category-তে বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এ বিভাগে প্রথম স্থান অর্জনকারী পাবেন ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ৭ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের দেওয়া হবে আকর্ষণীয় টেবিল ল্যাম্প, ক্রেস্ট ও সার্টিফিকেট। এ বিভাগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে।
অন্যদিকে Open Category-তে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের দাবাড়ুরা অংশগ্রহণ করতে পারবেন। এ বিভাগে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ২৪ ইঞ্চি LED TV, দ্বিতীয় পুরস্কার Rice Cooker এবং তৃতীয় পুরস্কার Blender Machine। প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের প্রত্যেককে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই। এছাড়া সকল অংশগ্রহণকারীর জন্য লাঞ্চের ব্যবস্থা থাকবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ২০২৬। তবে শুধুমাত্র Open Category-এর জন্য অনলাইনে Google Form-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
আয়োজকরা জানান, দাবা প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের যুক্তিবোধ, ধৈর্য, মনোযোগ ও কৌশলগত চিন্তাশক্তি বিকাশের পাশাপাশি তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকদের প্রত্যাশা, ‘চাল হোক বুদ্ধির, জয় হোক মেধার’—এই স্লোগানকে সামনে রেখে বোয়ালখালীর এ আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দাবা চর্চা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্লোগান: Chess Beyond the Board—মেধার চর্চায়, কৌশলের লড়াইয়ে, নতুন প্রজন্মের এগিয়ে চলা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited