চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৮ পিএম, ২০২৬-০৯-১৩

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে জ্ঞান ও আগ্রহ সৃষ্টি করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ২০২৬’।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরের উত্তর পাহাড়তলীর মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী ইস্পাহানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের পরিচালিত পাহাড়তলী টেক্সটাইলস জামে মসজিদের উদ্যোগে ধারাবাহিক চতুর্থবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।
এ বছর চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণি থেকে অনার্স শ্রেণি পর্যন্ত ১ হাজার ৩০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।


সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বয়স ও শিক্ষাগত স্তর বিবেচনায় ‘ক’, ‘খ’ ও ‘গ’ তিনটি গ্রুপে ভাগ করে লিখিত পরীক্ষা নেওয়া হয়।
প্রতিটি গ্রুপ থেকে সেরা পাঁচজন করে মোট ১৫ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।

বিজয়ীদের জন্য প্রায় এক লাখ টাকার পুরস্কার নির্ধারণ করা হয়েছে। শিগগিরই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো এবং তাঁর শিক্ষা ও মানবিক মূল্যবোধ অনুসরণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।

ইস্পাহানি গ্রুপ দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, স্বাস্থ্য, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় আয়োজক কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং অধিকসংখ্যক শিক্ষার্থীকে সম্পৃক্ত করে এ প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

এ আয়োজন সফল করতে সহযোগিতাকারী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আয়োজক কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর