চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

আমাদের ডেস্ক :    |    ০৮:৪৫ পিএম, ২০২৫-০১-০৭

শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

২০২১ সালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ, আহত ও নিপীড়িতদের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ জমা দিয়েছেন।

আজ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে এসে গণমাধ্যমকে তিনি জানান, "২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসলে বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ভারতের আগ্রাসন বিরোধী যে আন্দোলন অনুষ্ঠিত হয় সে আন্দোলনে তৎকালীন সরকারের নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে আহত, শহীদ ও নিপীড়িতদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন এমপি ওবায়দুল মুক্তাদির সহ ১৬ জনের নামে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ দায়ের করেছি। "

তিনি বলেন, "চট্টগ্রামের হাটহাজারী ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় আন্দোলনে অংশ নেয়া নিরস্ত্র মানুষদের গুলি করে হত্যা করা হয়। সরকারের হিসাবেই সেদিন ১৭ জন শহীদ হয়েছিলেন। আন্দোলনে অংশগ্রহণকারী মানুষদেরকে পরবর্তীতে ন্যায়বিচার ও চিকিৎসা প্রাপ্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নেয় তৎকালীন সরকার।"

আখতার হোসেন বলেন, "প্রায় সাত হাজার মানুষকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৪টির মত মামলা করা হয় এবং এর দ্বারা সরকার সকলকে সম্মিলিত উপায়ে শাস্তির ব্যবস্থা করে। তার এসকল মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জানাতেই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি।" 

আন্দোলনে শহীদ আসাদুল্লাহ রাতিন (১৭) এর বাবা শফিকুল ইসলাম মুফতি এ অভিযোগটি দায়ের করেন ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরবর্তীতে জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে।

জাজ্জ্বল্যমান এ অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর