চট্টগ্রাম   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটিয়ায় নতুন কর্মসূচি নিয়ে ‘মানবতার বন্ধন’-এর সভা অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি :    |    ০৪:৫৫ পিএম, ২০২৬-০৯-২০

পটিয়ায় নতুন কর্মসূচি নিয়ে ‘মানবতার বন্ধন’-এর সভা অনুষ্ঠিত

পটিয়ায় অরাজনৈতিক ও মানবিক সংগঠন ‘মানবতার বন্ধন’-এর এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটিয়ার ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর আলম-এর পরিচালনায় সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আবু হেনা, নির্বাহী সদস্য মঞ্জুরুল আলম, তৌহিদুল আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। ব্যক্তিগত ও সাংগঠনিক সামর্থ্য অনুযায়ী সমাজের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে শফিকুল আলম বশর বলেন, “মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে পারা সৌভাগ্যের বিষয়। মানবতার বন্ধন প্রতিষ্ঠার পর থেকে আমরা সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। বিগত সময়ের মতো সামনের দিনগুলোতেও আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে।

এ জন্য সংগঠনের প্রত্যেক সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে।”

তিনি আরো বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই মানবিক সংগঠনের সার্থকতা। সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি প্রয়োজনের সময় দ্রুত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় ‘মানবতার বন্ধন’-এর ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করা, অসহায় মানুষের জন্য সহযোগিতা অব্যাহত রাখা, রক্তদান ও রক্তদাতা সংগ্রহ, শিক্ষা সহায়তা, পরিবেশ ও জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে মানবিক কার্যক্রম পরিচালনা এবং পটিয়ার বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

রিটেলেড নিউজ

রাউজানে দোকানের ভেতর ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাউজানে দোকানের ভেতর ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীরহাটে নিজ দোকানের ভেতর নিরু বড়ুয়া (৪৫) নামে এক ...বিস্তারিত


বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন করে প্রকাশ্যে জনশৃঙ্খলা ও শান্তি বিনষ্ট ক...বিস্তারিত


পটিয়ায় যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী মফিজুর রহমান

পটিয়ায় যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী মফিজুর রহমান

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্বপাড়া সানাউল্লাহ বাপের বাড়ি এলাকায় যুবসমাজকে খ...বিস্তারিত


বোয়ালখালীতে সিএনজির ভাড়া নির্ধারণ: শিক্ষার্থীদের জন্য হাফ, ২১ সেপ্টেম্বর থেকে চার্ট না থাকলে ব্যবস্থা

বোয়ালখালীতে সিএনজির ভাড়া নির্ধারণ: শিক্ষার্থীদের জন্য হাফ, ২১ সেপ্টেম্বর থেকে চার্ট না থাকলে ব্যবস্থা

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশার ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবা...বিস্তারিত


ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসক সাঈদ মো. ইব্রাহীম

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসক সাঈদ মো. ইব্রাহীম

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ফট...বিস্তারিত


আলীকদমে ইসলামী আন্দোলনের সভায় ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আলীকদমে ইসলামী আন্দোলনের সভায় ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার : : ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর