শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:৩২ পিএম, ২০২৫-০৬-০৩
এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ
বান্দরবানের লামা বন বিভাগের সাঙ্গু রেঞ্জের একটি টিপি (ট্রানজিট পাস) ব্যবহার করে ডলুছড়ি রেঞ্জের আওতাধীন এলাকা থেকে সেগুন কাঠ পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। সোমবার (২ জুন) রাত ৮টার দিকে কাঠভর্তি ট্রাকটি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে লামা সদর রেঞ্জ কর্মকর্তা আতা এলাহি ট্রাকটিকে ধাওয়া করেন।
ধাওয়া খেয়ে ট্রাকটি সাবেকবিলছড়ি সড়কে থেমে পড়ে। এ সময় লামা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ট্রাকটি জব্দ করে লামা সদর রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
জব্দ হওয়া ট্রাকটির নম্বর নোয়াখালী ট-১১-০০২৫। তবে গাড়ির প্রকৃত মালিক এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়ির চালকের দাবি, কাঠের মালিক লামা জোত মালিক সমিতির সভাপতি। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, ডলুছড়ি রেঞ্জের একটি এলাকা থেকে খোকন নামের এক ব্যবসায়ী কাঠগুলো চট্টগ্রামে পাঠানোর জন্য ট্রাকটিতে লোড করেন।
লামা রেঞ্জ কর্মকর্তা আতা এলাহি বলেন, “তথ্য পাওয়ার পর রাত প্রায় পৌনে ১০টার দিকে প্রশাসন ও পুলিশের সহায়তায় কাঠভর্তি গাড়িটি অফিসে নিয়ে আসা হয়। কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর বিস্তারিত জানা যাবে।”
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited