চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা প্রদান

বান্দরবান প্রতিনিধি :    |    ০৭:০৮ পিএম, ২০২২-০৩-০৩

বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা প্রদান

বান্দরবানে অসহায় দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৩ মার্চ) বান্দরবান জেলা স্টেডিয়ামে এ সহায়তা প্রদান করা হয়েছে ।

উক্ত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বান্দরবান রিজিয়নের রিজিয়ন  কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বান্দরবান জোনের জোন কমান্ডার ও ৫ ই বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি,
উপ-অধিনায়ক মেজর এস. এম.মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি, জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ সহ রিজিয়নের অন্যান্য সেনা কর্মকর্তা ও ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিজবাহুল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের মাধ্যমে সকলকে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান। তিনি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রততি দেন।
 বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

এ সময় বান্দরবান জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি বলেন সম্প্রীতির বান্দরবানকে বর্তমান উন্নয়নের অগ্রযাত্রা অংশীদার হিসেবে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনী সর্বদা সোচ্চার।

 ধনী-গরীব ভেদাভেদ ভুলে সবাই একযোগে কাজ করে পার্বত্য অঞ্চলে সুখ শান্তি ফিরে আনতে আহ্বান জানান। তিনি আরো বলেন সেনাবাহিনী সর্বদা অভাব দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। আজকে এই মানবিক সহায়তা প্রদান তার একটি দৃষ্টান্ত মাত্র ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন।

সর্বোপরি তিনি সকলকে সেনাবাহিনী তথা প্রশাসনকে পার্বত্য অঞ্চল কে সন্ত্রাস দুর্নীতি মুক্ত ও শান্তি ফিরিয়ে আনতে সকলকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।


অতিথিদের বক্তব্য শেষে মানবিক সহায়তা আবেদনের প্রেক্ষিতে  বাছাইকৃত জনগণের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে কারবারি কর্মসংস্থানের জন্য সর্ব মোট সাতটি সেলাই মেশিন, শারীরিক প্রতিবন্ধীর জন্য একটি হুইলচেয়ার,পারিবারিক উপার্জনক্ষম করার জন্য একটি রিক্সা ও পাঁচটি ভ্যান সহ সর্বমোট ১৪ জনকে উপার্জনকারী সরঞ্জামাদি প্রদানের মাধ্যমে পারিবারিক উপার্জনক্ষম করার ব্যবস্থা করে দেওয়া হয়। নগদ অর্থ সহায়তার মধ্যে ঘর নির্মাণ,চিকিৎসা ,অপারেশন,‌শিক্ষাবৃত্তি, মেয়ের বিবাহ, স্কুল কলেজ ভর্তি  ও বই ক্রয় সহ সর্বমোট ৬৪ জনকে নগদ ৫, ৬৫০০০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও জাবালে নূর জামে মসজিদ এর জন্য টয়লেট নির্মাণ, দক্ষিণ কালাঘাটা রাজানগর বাইতুন নুর জামে মসজিদের সংস্কার, হাজীপাড়া জামে মসজিদ এর জন্য চারটি মাইক এবং সর্বোপরি এডেন পাড়া রেনেসাঁ ক্লাব এর জন্য দুইজোড়া তবলা ও একটি গিটার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৮২ জন কে সর্বমোট প্রায় ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।‌ উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৭১ জন বাঙালি ও ১১ জন পাহাড়ি সহ তিনটি মসজিদ ও একটি ক্লাবকেএ সহায়তা প্রদান করা হয়।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর