শিরোনাম
আমাদের ডেস্ক : | ১০:০৭ পিএম, ২০২৬-১০-০২
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর মহিলাদলের সহ- সাধারণ সম্পাদক রোকসানা বেগম মাধুর নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টবর) বিকালে বায়েজিদ বোস্তামী থানা মহিলাদলের উদ্যোগে বায়েজিদ বোস্তামী কাঁচা বাজার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের শাহ কলোনি মিনারের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় মিছিলটি।
এসময় রোকসানা বেগম মাধু বলেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা মহিলাদল কোন অবস্থাতেই তা মেনে নিব না। চট্টগ্রাম মহিলাদল সব সময় আওয়ামী লীগের নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল পালন করতে হবে। কোনো পক্ষ যেন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলাদল এর সাবেক নেত্রী জান্নাতুল ফেরদৌস,বায়েজিদ বোস্তামী থানা মহিলা নেত্রী সাহেদা পারভিন,সাবিনা বেগম, সাহেদা বেগম,কুলছুম আক্তার , খালেদা বেগম,বেবি আক্তার, পারভিন আক্তার,স্বপ্না,সুফিয়া, সাফিয়া আক্তারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের মহিলাদলের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে ও যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের বিষয়ে গুর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত চট্টগ্রাম ওয়াসার ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে আর্থà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে। সোমব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ সোমবার ‘এনভায়রনমেন্টাল অ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েন তারা। নগরের অধিকাংশ মানুষ যখন দিনের কর্মব্যস্ততা শুরুর প্রস্তুতি নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited