শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৫:৫৯ পিএম, ২০২০-০৯-২৮
চট্টগ্রাম সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যাপক ও সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, সীতাকুণ্ড শুভসংঘের সভাপতি, সাংস্কৃতিক ও সমাজ সেবক অধ্যাপক রঞ্জিত সাহা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত হেরে গেলেন।
রঞ্জিত সাহা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার মৃত বিনোদ বিহারীর পুত্র।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার সময় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রঞ্জিত সাহার পরিবার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হওয়ার পর চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল সেন্টার ক্লিনিকে ভর্তি করানো হয়। কিন্তু তার অবস্থার অবনতি দেখে স্বজনরা ঢাকা স্কয়ার হাসপাতাল ভর্তি করান। সেখানে দীর্ঘ ২১দিন চিকিৎসার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত দশটার দিকে তিনি মারা যান।
এদিকে অধ্যাপক রঞ্জিত সাহার মৃত্যুর সংবাদ উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে পুরো সীতাকুণ্ড উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুর শোক প্রকাশ করেছেন আলহাজ্ব দিদারুল আলম এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সীতাকুণ্ড পৌরসদর ব্যাবসায়ী দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ, সীতাকুণ্ড বালিকা স্কুল, শুভসংঘ ও আরো অন্যান্য স্কুল কলেজসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited