শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৫৭ পিএম, ২০২১-০৬-০১
করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু দ্বিতীয় পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের।
সোমবার এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের ব্যস্ততার কথা চিন্তা করে সাকিব-মোস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যন্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এজন্য বাকি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে মোস্তাফিজের খেলার এনওসি দিচ্ছে না বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে (আইপিএলে খেলার) ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। কারণ চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একাধিক আন্তর্জাতিক সিরিজ আছে। বিশ্বকাপের আগে এসব সিরিজে আমরা সেরা দল নামাতে চাই। কারণ সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। ’ করোনার মহামারির জন্য গত ৪ মে আইপিএল স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপর মাসখানেকের বিরতি দিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাকি অংশ। পর্দা নামার কথা রয়েছে ১০ অক্টোবর।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited