শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:৩৭ পিএম, ২০২২-০৫-২৯
মানসিক বিষন্নতা কার জীবনে না আসে। অবসাদময় সময়টুকু বিষিয়ে দেয় জীবন। দ্রুত দুশ্চিন্তা দূর না হলে বড় বিপদও হতে পারে।
মানসিক চাপে পড়েন সেলিব্রেটিরাও। বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের জীবনেও এমন সময় আসে। তবে সেটি ভালোভাবেই মোকাবিলা করতে জানেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, কেমন করে মানসিক অবসাদ ঝেড়ে ফেলা যায়, আমি শিখে গিয়েছি। আমি আবেগের দাস নই।
কোন উপায়ে বিষন্নতা কাটানো সম্ভব সেই মন্ত্রও বাতলে দিয়েছেন অভিনেত্রী।
তিনি জানান, বই পড়েন অবসরে। নিজেকে সময় দেন। আর ভরসা রাখেন মহাবিশ্বের স্রষ্টার প্রতি। তার কথায়, কেউ তো বানিয়েছেন এই গোটা সৃষ্টিকে! আমি তার হাতেই নিজেকে সপে দিতে শিখেছি। মহাজাগতিক বিষয়ে আমি আর মাথা ঘামাই না। শুধু ভরসা রাখি। এমন কোনো চিন্তা করি না, যেটা আমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে।
কয়েক বছর আগে বলিউড সেনসেশন আলিয়া ভাটও মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে পরামর্শ দিয়েছিলেন। তিনি জানান, ‘ভালো থাকার মতোই খারাপ থাকাও একদম স্বাভাবিক। ’
ক্যাটরিনা সে কথা সমর্থন করে বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে আলিয়া। আমরা সহজেই ভেঙে পড়ি। ভাবি এই বুঝি সব শেষ।’
অভিনেত্রীর পরামর্শ, এত ভাববেন না। উদ্বেগ কাটিয়ে নিজের ছন্দে ফেরার একটাই পথ, নিজের সঙ্গে থাকুন। এই মহাবিশ্ব আপনার খেয়াল রাখে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited