চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পাহাড়ের আঞ্চলিক দল: ইউপিডিএফ বিলুপ্তির অভিযোগ ভিত্তিহীন : কেন্দ্রীয় কমিটি

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৫:১৭ পিএম, ২০২৬-০১-১৭

পাহাড়ের আঞ্চলিক দল: ইউপিডিএফ বিলুপ্তির অভিযোগ ভিত্তিহীন : কেন্দ্রীয় কমিটি

সোশ্যাল মিডিয়ায় পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির ঘোষণা দিয়ে প্রচারিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। শনিবার সকালে জেলা সদরের মধুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ইউনাইটে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় নেতারা। লিখিত বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা বলেন, দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ, সর্বোপরি অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজারজাতকরণসহ আরও নানা ধরনের সংগঠনের গঠনতন্ত্রবহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবি হারানোর ভয়ে তার অনুগত ২০-২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান। তিনি আরো বলেন, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, শ্যামল কান্তি চাকমা (তরু) তার অনুগত সদস্যদের নিয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় গ্রহণ করেন। তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রদান করা হয়, যা বানোয়াট ও বিভ্রান্তিমূলক। সেখানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্ত করার মতো একটি গঠনতন্ত্রবহির্ভূত ঘোষণাও দেওয়া হয়।’ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তি মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে অমল কান্তি চাকমা বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ছাড়া বাকি সব সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন। তাছাড়া কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যের সম্মতি ছাড়া এরকম ঘোষণা একেবারেই অবান্তর। আমরা এ ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি এবং দলের কার্যক্রম আগের মতোই চলবে। একই সঙ্গে তাদের দলে সশস্ত্র গ্রুপ থাকার অভিযোগও অস্বীকার করেন। সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা জানান, দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) চলে যাওয়ায় দলে তেমন কোনো প্রভাব পড়বে না। দলীয় কার্যক্রম আগের মতোই স্বাভাবিক প্রক্রিয়ায় চালু থাকবে। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সহসভাপতি সমীরণ চাকমা। নির্বাচন প্রসঙ্গে সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা কোনো প্রার্থীকে সমর্থন দিচ্ছি না। জনগণের বিবেচনাকে প্রাধান্য দেব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপিডিএফের (গণতান্ত্রিক) সহসভাপতি সমীরণ চাকমা, সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইউপিডিএফ গণতান্ত্রিক বিলুপ্তিসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, যা ব্যাপকভাবে আলোচিত হয়।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর