চট্টগ্রাম   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে প্রধানমন্ত্রীর আগমন: শামীম

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৮ পিএম, ২০২৬-১০-১৭

পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে প্রধানমন্ত্রীর আগমন: শামীম

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, দলের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে আমাকে দুর্গাপূজা উদযাপন কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার প্রত্যাশা, সনাতন ধর্মাবলম্বীরা উৎসবের প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে উপভোগ করবেন।


পাশাপাশি পুরো চট্টগ্রামবাসীও যেন এই আনন্দে শামিল হতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবেন-এটাই প্রত্যাশা। বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর প্রসঙ্গে শামীম বলেন, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। বিমানবন্দর থেকে সরাসরি নগরের জে এম সেন হল পূজামণ্ডপে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন। প্রধানমন্ত্রীর এই সফর চট্টগ্রামের মানুষের জন্য আনন্দের বিষয়। প্রধানমন্ত্রীর উপস্থিতি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্যের বার্তাকে আরও সুদৃঢ় করবে।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমান, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

লালন সাঁই তাঁর দর্শন ও গানের মাধ্যমে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

লালন সাঁই তাঁর দর্শন ও গানের মাধ্যমে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

নিজস্ব প্রতিবেদক : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, লাà...বিস্তারিত


কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ...বিস্তারিত


আগামীকাল আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী 

আগামীকাল আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী 

নিজস্ব প্রতিবেদক : ব্যান্ড জগতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) বাদ à¦...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট

আমাদের ডেস্ক : : যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬&r...বিস্তারিত


চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ৬২৭ জন

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ৬২৭ জন

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত


পশ্চিম মাদারবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ

পশ্চিম মাদারবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ

আমাদের ডেস্ক : : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরের পশ্চিম মাদারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহারসামগ্রী à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর