চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

পুড়লো লাখ টাকার গরু, ১৬ কিমি দূর থেকে এলো ফায়ার সার্ভিস

ফটিকছড়ি প্রতিনিধি :    |    ১২:২৭ পিএম, ২০২১-০২-০৯

পুড়লো লাখ টাকার গরু, ১৬ কিমি দূর থেকে এলো ফায়ার সার্ভিস

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো বাজারে আগুনে পুড়ে মারা গেছে লাখ টাকা দামের তিনটি গরু। বেশ কিছু মাটির ঘর, কাঁচা ঘর, একটি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ১৬ কিলোমিটার (কিমি) দূরের রামগড় ফায়ার স্টেশনের একটি গাড়ি এলেও পুকুর বা জলাশয় না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। এক ডজনের বেশি হোস (পাইপ) জোড়া দিয়ে একটি পুকুর থেকে পানি সংগ্রহ করতে হয়।  স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডে টিনের বেড়া ও ছাউনির মিল্লাত ফার্নিচার, আবদুর রব ও আবদুল মান্নান নামের দুই ভাইয়ের মাটির দেয়ালের টিনের ছাউনির বসতঘর ও কাঁচা ভাড়া ঘর, গোয়ালঘর পুড়ে গেছে। এ সময় রান্নাঘর সংলগ্ন গোয়ালঘরে থাকা একটি গাভি ও দুইটি বাছুর বাঁধা অবস্থায় অঙ্গার হয়ে গেছে।  রামগড় ফায়ার স্টেশনের ‘লিডার’ মো. জসিম উদ্দিন জানান, রাত ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই আমরা। পৌঁছার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই আমরা। তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ নির্ধারণ করা হবে।  এদিকে স্থানীয় লোকজন হেঁয়াকো বাজার বা আশপাশের এলাকায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।  

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর