শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০১:৪০ পিএম, ২০২২-০৫-০৮
কক্সবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেছেন ,পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। আপনারা (জনগণ) সচেতন হলে সমাজ থেকে মাদক, জুয়া, গরুচোর, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সব-ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। এছাড়াও থানায় এসে সেবার নামে দালালী ও টাউট-বাটপারীর মাধ্যমে হয়রানী করলে কাউকে পশ্রয় দেয়া হবে না। যারা এ সমস্ত কাজে জড়িত থাকবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
শনিবার (৭ মে) দুপুরে চকরিয়া থানা প্রশাসনের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সমাজ থেকে মাদক নির্মুল করতে পারলে আমাদের যুব সমাজ রক্ষা পাবে।
কাউকে মাদক, গরুচোর ও জুয়া নির্মুলের ব্যাপারে ছাড় দিবো না। এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও জনতার সেতুবন্ধনের মাধ্যমে দেশ থেকে সকল ধরণের অস্ত্রধারী, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ নির্মূল করা সম্ভব। তাই সকলের সমন্বয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং দমন, পারিবারিক ও সামাজিক অবক্ষয়, নৈতিক শিক্ষা, মানবিক আচরণ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, এলাকার আইনশৃঙ্খলার উন্নয়ন ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দখলবাজ সন্তাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ নিন, পাশাপাশি বৈধ অস্ত্রের ব্যবহার কীভাবে হচ্ছে দেখতে হবে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলামের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: তফিকুল আলম,
চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসময়
থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, চকরিয়ার প্রবীণ সাংবাদিক এম আর মাহমুদ, সিনিয়র সাংবাদিক ইবনে আমিন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, হারবাং ইউপি চেয়ায়ম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, সাংবাদিক এম.জিয়াুবল হক, পৌরসভার কাউন্সিলর আনজুমান আরা বেগম, কাউন্সিলর এম নুরুস শফি, চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সাধারন সম্পাদক রাজিবুল মোস্তফা রাজিফ, ইউপি সদস্য রাজিয়া বেগম প্রমুখ।
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে এ সময় ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, ইউপি সদস্য, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited