চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে গুঞ্জন: সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ঠিকাদার মোহাম্মদ এমরান

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০১:৩৮ পিএম, ২০২৬-০৪-১৫

ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে গুঞ্জন: সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ঠিকাদার মোহাম্মদ এমরান

নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা না হলেও চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় ইতোমধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসন্ন পৌরসভা নির্বাচন। সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে চলছে জোর জল্পনা-কল্পনা।
এরই মধ্যে একাধিক ব্যক্তি নিজেদের সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এনেছেন বা মাঠপর্যায়ে সক্রিয়তা বাড়িয়েছেন। আলোচনায় উঠে এসেছে ফটিকছড়ি পৌর বিএনপির সদস্য ও ঠিকাদার মোহাম্মদ এমরানের নাম। তার ঘনিষ্ঠজনদের দাবি, আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তিনি আগ্রহী এবং দলীয় ও স্থানীয় পর্যায়ে এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, জনসংযোগ এবং মতবিনিময় সভার মাধ্যমে নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচারণা ও সমর্থন আদায়ের তৎপরতা।
এদিকে, সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে রয়েছেন—সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম, লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান, কে. এম. আজম, স্কয়ার মহিন উদ্দীন, জালাল উদ্দিন চৌধুরী, মোঃ মঈন উল্লাহ উজ্জ্বল ও মোর্শেদ হাজারী।
এ বিষয়ে মোহাম্মদ এমরান বলেন, পৌরবাসী যদি আমাকে চান, তাহলে অবশ্যই আমি নির্বাচন করবো। আমি সবসময়ই এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাদের মতামত ও সমর্থনকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, খুব শিগগিরই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৈঠকের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের এই তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে, ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠতে পারে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবকিছুই সম্ভাবনার পর্যায়েই রয়েছে।
অন্যদিকে, সাধারণ ভোটারদের প্রত্যাশা যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হোক এবং একটি আধুনিক, বাসযোগ্য পৌরসভা গড়ে উঠুক।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর