শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৮:৫৬ পিএম, ২০২৫-১০-০৯
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষার লক্ষ্যে রাউজানের উপজেলা প্রশাসনের অভিযানে ১৫০০ মিটার ভাসাজাল এবং ১২ টি বড়শি জব্দ করা হয়।
এ সময় আটক দুইজনকে মোবাইল কোর্টে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হালদা নদীর সর্ত্তারঘাট হতে নদীর মোহনা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম ও নৌ পুলিশের এএসআই রমজান আলী।
অভিযানে জব্দকৃত ভাসাজাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান সম্পর্কে জানতে চাইলে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম জানান, হালদা নদীর জীববৈচিত্র রক্ষায় ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। হালদায় অবৈধভাবে মাছ শিকাররোধে এ ধরনের অভিযান চলমান থাকবে
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited