চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বিপর্যয় সামাল দিয়ে নাইমের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:৫৫ পিএম, ২০২১-১২-১৯

বিপর্যয় সামাল দিয়ে নাইমের সেঞ্চুরি

  
‘পুরোনো চাল ভাতে বাড়ে’- বহুল প্রচলিত প্রবচন। শুধু প্রবাদ নয়। বাস্তবে এর সত্যতাও খুঁজে পাওয়া যায় অনেক। রোববার (১৯ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ জানা সত্যের দেখা মিললো আবারও। এদিন বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে চরম বিপদে শক্ত হাতে হাল ধরলেন উত্তরাঞ্চলের অভিজ্ঞ যোদ্ধা নাইম ইসলাম।

রোববার শীতের সকালে শিশির ভেজা উইকেটে ৭ রানে ২ ওপেনার তানজিদ তামিম (০) ও পারভেজ হোসেন ইমনের (০) বিদায়ের পর মাত্র ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল উত্তরাঞ্চল। সেই ঘোর বিপদে ত্রাণকর্তার ভূমিকায় জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাইম ইসলাম।


প্রথমে অধিনায়ক মার্শাল আইয়ুব ও পরে তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দুটি কার্যকরী জুটি গড়েছেন নাইম। আর তাতেই সংকট কাটিয়ে বড় স্কোরের পথে উত্তরাঞ্চল। দিন শেষে মার্শাল আইয়ুবের দলের সংগ্রহ ৪ উইকেটে ২৪৬ রান।

দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন রানের খাতা খুলতে পারেননি। তিন নম্বরে নেমে ১৫ রানে আউট হন আরেক অভিজ্ঞ টপঅর্ডার জুনায়েদ সিদ্দিকী। এরপর মার্শাল ও নাইম চতুর্থ উইকেটে ৯০ রানের জুটি গড়লে শুরুর বিপর্যয় কেটে যায়। মার্শাল ৪৭ রানে ফিরলেও নাইম একদিক আগলে রাখেন।

পঞ্চম উইকেটে মাহিদুল অঙ্কনকে সঙ্গে নিয়ে ১৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে আরও এগিয়ে দেন নাইম। এ অভিজ্ঞ ব্যাটার ২৯৭ বলে ১২৬ রানে অপরাজিত। আর উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল দ্বিতীয় দিন খেলতে নামবেন ১৩৪ বলে ৫৩ রান নিয়ে।

বিসিবি উত্তরাঞ্চল: ২৪৬/৪ (৯২ ওভার; তানজিদ তামিম ০, পারভেজ হোসেন ইমন ০, জুনায়েদ সিদ্দিকী ১৫, নাইম ইসলাম ১২৬*, মার্শাল আইয়ুব ৪৭, মাহিদুল ইসলাম অঙ্কন ৫৩*; নাহিদুল ২/৩১, নাসুম ১/৭২, মেহেদি হাসান ১/৪৭)
 

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর