চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে ইসি, সিইসি নাসির উদ্দিন

ঢাকা অফিস :    |    ০৫:৫৪ পিএম, ২০২৫-০৯-২৮

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে ইসি, সিইসি নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না নির্বাচন কমিশন।

তিনি বলেন, 'আমরা এবার পুরো সংসদীয় আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা পুনরুদ্ধার করেছি। যদি দেখা যায় যে, কোথাও গুরুতর সমস্যা বা অনিয়ম হয়েছে, তাহলে প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল করে দেব। এরপর সেনাবাহিনী মোতায়েন করে পুনরায় ভোটগ্রহণ করব।'

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত নির্বাচনি সংলাপের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমরা চাই এই নির্বাচন যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়। এ জন্য আন্তর্জাতিক ও স্থানীয় পর্যবেক্ষকদের অংশগ্রহণ বাড়ানো হবে। বিদেশি পর্যবেক্ষক আনার প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। একই সঙ্গে দেশীয় পর্যবেক্ষকদের সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।'

সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, 'এখনকার নির্বাচন কেবল মাঠের লড়াই নয়, ভার্চুয়াল প্ল্যাটফর্মেও অনেক সমস্যা দেখা দেয়। অপপ্রচার, ভুয়া তথ্য ও প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে যেসব প্রস্তাব এসেছে তা আমরা গুরুত্বসহকারে বিবেচনা করছি। অতীতে অনেক পরামর্শ বাস্তবায়িত হয়নি—কিন্তু এবার আমরা চেষ্টা করব সেগুলো বাস্তবায়ন করার।'

সিইসি বলেন, 'আমাদের সদিচ্ছার অভাব নেই। আমরা চাই অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। তবে এর জন্য প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। নির্বাচন কমিশন একা এটা করতে পারবে না। সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, নাগরিক সমাজ—সবার সমন্বিত সহযোগিতা দরকার। আমরা তো মঙ্গল গ্রহ থেকে আসিনি। এ দেশে থেকে, এ দেশের মানুষের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে।'

তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, 'আপনারা সমাজে প্রভাবশালী। মানুষ আপনাদের কথা শোনে। তাই জনগণকে ভোটের প্রতি আগ্রহী করে তুলুন। সবাই যেন কেন্দ্রে আসে এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করে, সে জন্য মানুষকে উৎসাহিত করুন।'

সংলাপে চার নির্বাচন কমিশনার, সিনিয়র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বেগম রাশেদা কে চৌধুরী বলেন, ভোটের আগে, ভোট গ্রহন চলার সময় ও পরে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, 'আস্থার সংকট এখন বড় চ্যালেঞ্জ। মানুষ ঠিকই বুঝে পরিস্থিতি কী। সাধারণ মানুষকে অবহেলা করলে চলবে না।' তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠী ও নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষ ব্যবস্থার আহ্বান জানান।

অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলেন, নির্বাচনকালে যদি সরকার কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তা প্রকাশ্যে আনতে হবে।

তিনি বলেন, 'ইসিকে গণমাধ্যমের স্বাধীন চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে। গণমাধ্যমকে অবাধ বিচরণের অনুমতি দেওয়া হলে জনগণও নির্বাচনের প্রতি আস্থা পাবে।'

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, 'শুধু ভোটের দিন নয়, ভোটের আগে থেকেই কমিশনের কার্যক্রমে নিরপেক্ষতার প্রতিফলন থাকতে হবে। তাহলেই জনগণ নিশ্চিত হবে যে, তাদের ভোট সঠিকভাবে গণনা হবে।'

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, আইনজীবী, নারী অধিকারকর্মী, উন্নয়নকর্মীসহ ১৩ জন বিশিষ্ট নাগরিক। তারা প্রত্যেকে আসন্ন নির্বাচনের আগে আস্থা পুনরুদ্ধার, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন প্রস্তাব দেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর