চট্টগ্রাম   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৭:৩৪ পিএম, ২০২৬-০৯-০২

চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলার পশ্চিম এলাহাবাদ মৌজার একটি ভূমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ সলিমুল্লাহর দেওয়া বক্তব্য ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নুরুল হাকিম। বুধবার (২সেপ্টেম্বর) বিকালে স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সলিমুল্লাহর বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রনোদিত ও মানহানিকর’ বলে দাবি করে লিখিত বক্তব্য দেন নুরুল হাকিম। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর মোহাম্মদ সলিমুল্লাহ একটি সংবাদ সম্মেলন করেন, যার বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদ সম্মেলনে ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, এসব অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই। প্রতিবাদ লিপিতে দাবি করা হয়, বিরোধপূর্ণ ভূমিটির পূর্ব মালিক ছিলেন সলিমুল্লাহর বাবা মরহুম ইউনুছ। তিনি জীবিত থাকাকালীন সময়ে সাব-রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ওই ভূমি তাদের কাছে বিক্রি করেন এবং দখলও হস্তান্তর করেন। বর্তমানে তারা ওই ভূমি ভোগদখলে রয়েছেন বলে দাবি করেন নুরুল হাকিম। এদিকে পশ্চিম এলাহাবাদ মৌজার ওই ভূমির নামজারি নিয়ে উপজেলা ভূমি অফিস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ গ্রহণের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রতিবাদলিপিতে দাবি করা হয়। নুরুল হাকিম আরো বলেন, সংশ্লিষ্ট ভূমির নামজারি আইনগত প্রক্রিয়া ও প্রচলিত নিয়ম অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ ও বক্তব্যের মাধ্যমে সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। 

এধরনের অপপ্রচারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের প্রতি প্রকৃত তথ্য অনুসন্ধান করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানান নুরুল হাকিম। সংবাদ সম্মেলনে তার পরিবারের অন্যান্য সদস‍্যরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

কর্ণফুলীতে সার্টিফিকেট সহকারীর কমিশন ছাড়া পাস হয় না প্রকল্পের অর্থ

কর্ণফুলীতে সার্টিফিকেট সহকারীর কমিশন ছাড়া পাস হয় না প্রকল্পের অর্থ

আমাদের ডেস্ক : : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের সার্টিফিকেট সহকারী মো. রাশেদকে ঘিরে সরকারি উন্নয়ন প্রকল্পেà¦...বিস্তারিত


মেয়র বদলায়, বদলায় না দুর্ভোগ: বাঘাইছড়ি পৌরবাসীর প্রত্যাশা পূরণ হবে কবে?

মেয়র বদলায়, বদলায় না দুর্ভোগ: বাঘাইছড়ি পৌরবাসীর প্রত্যাশা পূরণ হবে কবে?

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : ২০০৪ সালে প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে দীর্ঘ ২২ বছর। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, রাঙামাটির বাঘাইছড়à¦...বিস্তারিত


ফটিকছড়িতে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফটিকছড়িতে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে পোল্ট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্ম...বিস্তারিত


ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষà§...বিস্তারিত


 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবি

 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবি

লামা প্রতিনিধি : :  লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবিবান্দরবানের লামা...বিস্তারিত


বোয়ালখালীতে লোডশেডিংয়ের মধ্যে সরকারি কার্যালয়ে এসি চালু, উঠেছে বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন

বোয়ালখালীতে লোডশেডিংয়ের মধ্যে সরকারি কার্যালয়ে এসি চালু, উঠেছে বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে একদিকে তীব্র বিদ্যুৎ সংকট ও নিয়মিত লোডশেডিংয়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধার...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর