শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:২৩ পিএম, ২০২৫-১১-২০
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর আগা এলাকায় ইটভাটা উচ্ছেদ অভিযানে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইটভাটা শ্রমিক ও স্থানীয় জনতার তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে চকরিয়া-মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
অভিযানবাহী দল ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিক ও স্থানীয়রা বাধা দেয়। অল্প সময়ের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে বিজিবি ও পুলিশের অন্তত সাত সদস্য আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবির গাড়িসহ মোট ছয়টি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
সংঘর্ষের পর পুলিশ আট ইটভাটা শ্রমিককে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে। এর আগের চার দিন ধরেও ফাইতং এলাকায় পরিচালিত ইটভাটা উচ্ছেদ অভিযানে প্রশাসন ধারাবাহিকভাবে বাধার মুখে পড়ে।
পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে পরিচালিত এই স্পেশাল অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ পরিবেশ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ এবং লামা থানার ওসি তোফাজ্জল হোসেন।
সহকারী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, ইটভাটা মালিক ও শ্রমিকরা পরিকল্পিতভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়েছে এবং সরকারি গাড়ি ভাঙচুর করেছে।
অন্যদিকে শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে—সংঘর্ষে নারী-শিশুসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনের বেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর পুরো এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য আরও সহিংসতা ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসন এলাকায় কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited