শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:৫৭ পিএম, ২০২৫-০৮-০৩
টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্ত জেলা সংযোগ সড়ক মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যানচলাচল চলাচল বন্ধ রয়েছে। ৩ আগষ্ট রবিবার রাতভর ভারী বৃষ্টির ফলে সকাল সাড়ে ৬ টার দিকে সড়কের ৯,১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসে পরে এতে চট্টগ্রাম গামী শান্তি পরিবহনের বাস ও ছোট বড় অনেক যানবাহন আটকে পড়েছে। এতে দূর্ভোগে পড়েছে শতাধিক মানুষ।
এছাড়া টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ির নিচু অঞ্চল প্লাবিত হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরিন সড়ক পানিতে তলিয়ে গেছে। বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহনের লাইন ম্যান গিয়াসউদ্দিন নাছির পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ার সংবাদ পেয়েছি, সব গাড়ী আটকে আছে পথে মাটি সরানোর কাজ এখনো শুরু হয়নি।
শান্তি পরিবহনের যাত্রী মো: আরমান বলেন সকাল থেকে সড়কে আটকে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে আরো বড় ধরনের আশংকা রয়েছে।
খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বলেন আমরা সংবাদ পেয়েছি মাটি সরাতে জনবল ও পেলোডার পাঠানো হয়েছে মাটি সরাতে কিছুটা সময় লাগবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার পাহাড় ধসে যানচলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। পাহাড়ের পাদদেশে বসবাস কারী সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited