শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৫:০০ পিএম, ২০২০-১১-১৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিতদের সড়ক অবরোধ চলাকালে পর্যটকবাহী সাজেকগামী অন্তত ১০ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকাল ৯ টারদিকে দীঘিনালা লারমা স্কোয়ার এলাকায় সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ অবরোধকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর দীঘিনালা সরকারি কলেজ মোড় থেকে পুলিশ ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে অপু চৌধুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং আমানুল ইসলাম শান্ত সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।
এদিকে, দীঘিনালা ছাত্রলীগের পদবি তদের অভিযোগ, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগের গঠনতন্ত্র ভঙ্গ করে টাকার বিনিময়ে বিভিন্ন উপজেলা কমিটিতে ছাত্রদল, যুবদল ও ছাত্র শিবির এবং ছাত্র নয় এমন ছেলেদের নিয়ে প্রেস কমিটি ঘোষণা করেছে। এতে করে ছাত্রলীগের ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীরা বি ত হয়েছেন।
এর আগে শনিবার বিকেলে টিকো চাকমা ও জহির উদ্দিন ফিরোজের স্বাক্ষরে, কোন সম্মেলন বা কাউন্সিল ছাড়াই দীঘিনালা উপজেলা, দীঘিনালা সরকারি কলেজ, মাটিরাঙ্গা উপজেলা ও রামগড় উপজেলা ছাত্রলীগের প্রেস কমিটি ঘোষণা দেওয়া হয়। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয় উপজেলা ছাত্রলীগের একাংশ। এতে পুরো জেলা উত্তপ্ত হয়ে উঠে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited