শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০৫ পিএম, ২০২৬-০৮-০৬
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পাঁচটি কনটেইনারে পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ৯১ টন এনার্জি ড্রিংক ও শ্যাম্পু ধ্বংসের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানি করা এসব পণ্য নানা জটিলতায় খালাস না নেওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী গঠিত ধ্বংস কমিটির সিদ্ধান্তে বৃহস্পতিবার (৬ আগস্ট) কাস্টমসের অকশন শেডে দুই লটে থাকা পাঁচটি কনটেইনারের পণ্য ধ্বংস করা হবে। এবার পণ্যগুলো বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে ধ্বংস করা হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ বলেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী ধ্বংস কমিটির সভায় পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো কার্যক্রম কাস্টমসের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
ধ্বংস কার্যক্রমে সহায়তা করছে চট্টগ্রাম কাস্টমসের নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেএম করপোরেশন। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পণ্য ধ্বংসের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আমাদের ডেস্ক : : নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সবার জন্য বিনামূলà...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হিসেবে সংবিধানে ইসলামী মূ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে একটি বাস। এ দুর্ঘটনায় কয়েকজন আহত হয়। এতে আনোয়া...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তাদের লক্ষ্যবস্তু à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited