চট্টগ্রাম   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চুয়েটের অচলাবস্থা কাটাতে তদন্ত ও পরামর্শক কমিটি

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৭ পিএম, ২০২৬-১০-১৯

চুয়েটের অচলাবস্থা কাটাতে তদন্ত ও পরামর্শক কমিটি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং শিক্ষার পরিবেশ পুনরুদ্ধারে তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য পর্যায়ে এ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়, চুয়েটের বিদ্যমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য পর্যায়ে একটি তদন্ত ও পরামর্শক কমিটি গঠন করতে হবে।

কমিটিকে এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে সুনির্দিষ্ট সুপারিশমালা জরুরিভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

এতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অবগতির জন্য চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
সম্প্রতি চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন ও প্রশাসনিক অচলাবস্থা নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উপাচার্য ভবনে অবরুদ্ধ অবস্থায় থাকার ঘটনাও ঘটে। পরে প্রশাসনের সহায়তায় তাঁকে সেখান থেকে বের করে নেওয়া হয়।

এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনা, চলমান সংকটের কারণ চিহ্নিত করা এবং সমাধানের পথ খুঁজতেই শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগ।

রিটেলেড নিউজ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা,...বিস্তারিত


এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবি স্কপের

এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবি স্কপের

নিজস্ব প্রতিবেদক : বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার চুক্à...বিস্তারিত


চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৮

চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৮

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত


ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগà¦...বিস্তারিত


চট্টগ্রামে তিন কুমারীর পূজা, দেবীজ্ঞানে আরাধনা

চট্টগ্রামে তিন কুমারীর পূজা, দেবীজ্ঞানে আরাধনা

নিজস্ব প্রতিবেদক : নারীশক্তির আরাধনা এবং দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে কুমারীর পূজার মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাà...বিস্তারিত


সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: শামীম

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: শামীম

নিজস্ব প্রতিবেদক : ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর