শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:০৩ পিএম, ২০২১-০১-১৪
বোয়ালখালী উপজেলায় এনজিও'র নামে গ্রামের নারীদের কাছ অর্থ সংগ্রহ করে আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতার দুই প্রতারক হলো- বোয়ালখালী থানাধীন সারোয়াতলী দক্ষিণ কুঞ্জরী এলাকার সমর দাশগুপ্তের ছেলে সজল দাশগুপ্ত (৪৬) ও একই এলাকার মুক্তা চৌধুরী (৩৫)। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এনজিও’র নামে গ্রামের নারীদের কাছ অর্থ সংগ্রহ করে আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, গ্রেফতার দুইজন নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। এলিনা নামে একটি এনজিও’র নাম ব্যবহার করে তারা এ প্রতারণা করে আসছে। দুই প্রতারকের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন অঞ্জলী ঘোষ নামে এক নারী। তিনি বলেন, সজল দাশগুপ্ত ও মুক্তা চৌধুরী আমাদের লোভ দেখিয়ে টাকা নিয়েছে। কারো থেকে তিন হাজার, কারো থেকে পাঁচ হাজার- এভাবে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited