শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:২৪ পিএম, ২০২২-০৩-২১
আইপিএলের এবারের আসরে সরাসরি নিলাম থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ছাড়া আর কারও জায়গা হয়নি। তবে এবার ইংলিশ পেসার মার্ক উডের ইনজুরি সুসংবাদ বয়ে এনেছে তাসকিন আহমেদের জন্য।
আইপিএল থেকে উড ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে বাংলাদেশি এই পেসারকে দলে ভেড়াতে চায় টুর্নামেন্টের নতুন ফ্রাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
তাসকিনের সঙ্গে লক্ষ্ণৌর যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়াম্যান জালাল ইউনুস। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'তাসকিনের সাথে লক্ষ্ণৌ যোগাযোগ করেছে, আমরা এই সম্পর্কে অবগত। তবে এই মুহূর্তে ও দক্ষিণ আফ্রিকায় খেলছে যেটা আমাদের কাছে আরও বেশী গুরুত্বপূর্ণ। আমরা কোনো সিদ্ধান্ত নেইনি।
রোববার (২০ মার্চ) সন্ধ্যায় ঢাকায় ফোন করেছিলেন গৌতম গম্ভীর। ভারতের সাবেক ওপেনার এবারের আইপিএলে লক্ষ্ণৌর মেন্টর। পুরো মৌসুমের জন্য তাসকিনকে চেয়েছেন তিনি। এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে বাংলাদেশি এই পেসারকে।
আজকের মধ্যেই তাসকিনকে নিজ সিদ্ধান্ত জানাতে হবে। প্রস্তাবে রাজি হলেই প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজিতে খেলতে যাবেন বাংলাদেশি এই পেসার।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited