চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম মারা গেছেন

বিভিন্ন মহলের শোক প্রকাশ

কক্সবাজার প্রতিনিধি:    |    ১১:০৮ পিএম, ২০২১-০৯-০৭

দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম মারা গেছেন

বীর মুক্তিযুদ্ধের সংগঠক, কক্সবাজারে সাংবাদিকতার পথিকৃৎ , দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম আর নেই। মঙ্গলবার ৭ সেপ্টেম্বর রাত ৮.৪০ টায় তিনি চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মরহুমের ছেলে আশরাফুল ইসলাম চৌধুরী সজিব জানান, ৮ সেপ্টেম্বর জোহর নামাজের পর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে সম্পাদক নুরুল ইসলামের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন 
দৈনিক আমাদের বাংলা, দৈনিক আমাদের চট্টগ্রাম ও দৈনিক আমাদের কক্সবাজার এর  সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী , দৈনিক আমাদের কক্সবাজারের উপসম্পাদক ও চকরিয়া সাংবাদিক ফোরামের সভাপতি বি এম হাবিব উল্লাহ, সহসম্পাদক মোঃ আরফান উদ্দিন, টেকনাফ প্রতিনিধি কাইছার পারভেজ চৌধুরী, রামু প্রতিনিধি আবুল কালাম আজাদ, উখিয়া প্রতিনিধি শেখ মুজিবুর রহমান, চকরিয়া প্রতিনিধি মোঃ ওমর আলী, পেকুয়া প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, চকরিয়া সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি এম. নুরুল হক চকোরী, সহসভাপতি এম. রিদুয়ানুল হক, সহসভাপতি মোহাম্মদ নুরুদ্দোজা, সাংগঠনিক সম্পাদক এম. দিদারুল করিম, অর্থ সম্পাদক মোঃ কামাল  উদ্দিন, সিনিয়র সদস্য মোঃ সেলিম উদ্দিন, মোঃ ইলিয়াছ আরমান, অলি উল্লাহ  রনি, সদস্য মোঃ তৈয়ব আলী,  আব্দুল হামিদ ও মোঃ সেলিম। বাংলাদেশ এডিটরস ফোরাম, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন, জেলা আওয়ামী লীগ, কক্সবাজার পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ও সাংবাদিক সংসদ কক্সবাজারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এক শোক বার্তায় এসব সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারের সাংবাদিকতা ও উন্নয়ন, সমৃদ্ধি ও পর্যটন কক্সবাজারকে যারা বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছেন তাদেরই অগ্রজ সৈনিক এই মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি কক্সবাজারের সাংবাদিকতাকে সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিজের যৌবন উৎসর্গ করেছেন। সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যুতে কক্সবাজারবাসী একজন সজ্জন, মানবতাবাদী ও দরদী একজন মানুষকে হারিয়েছেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর